সোমবার, 17 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ১৭ মার্চ ২০২৫ - ৯:০৬ অপরাহ্ন

 

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

রবিবার (১৬ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস) এক মনোমুগ্ধকর “ইফতার মাহফিল ও সম্প্রীতি সভা” আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সাদা বিল্ডিংয়ের মুট কোর্ট রুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই অনুষ্ঠানে।

এই ইফতার মাহফিল ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডিআইইউডিএসের যুগ্ন পরিচালক মিলি রহমান।

ইফতারের পূর্বে, প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার বক্তব্যে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাভাবনা ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এটি তাদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি ডিআইইউডিএসের সদস্যদের প্রশংসা করে বলেন, “ডিআইইউডিএসের বিতর্কিকরা অনেক ভালো করছেন। তাদের কারণেই আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।”

ইফতারের অনুষ্ঠানটি বিভিন্ন ধরণের সুস্বাদু খাবারে পরিপূর্ণ ছিল। খেজুর, ফল, শরবত এবং বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করে এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়।

ইফতারের আগে ডিআইইউডিএস তাদের আসন্ন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে একটি দিনব্যাপী বিতর্ক কর্মশালার আয়োজন করে।

এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়াও, গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ইহ্তি শামুন নিসা এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এম.এম.এ.কাইয়ুম কাফি। এছাড়াও, কর্মশালায় বিতর্ক প্রশিক্ষক অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী এবং কাওছার আলম উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বিতর্ক চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের বিতর্ক চর্চার কৌশল, যুক্তি উপস্থাপনের পদ্ধতি এবং বিচারকদের দৃষ্টি আকর্ষণ করার উপায় সম্পর্কে ধারণা দেন।কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। বক্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের বিতর্ক চর্চার উন্নতি সাধনের জন্য পরামর্শ দেন। 

ডিআইইউডিএসের সমন্বয়কারী তামান্না ফেরদৌস এবং সহযোগী সমন্বয়কারী রাশেদ ইসলাম সোহান আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এবং ডিআইইউডিএসের সকল বিতার্কিককে প্রতিটি কর্মশালায় নিয়মিত উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। কর্মশালাটিতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দল সমূহ। 

এই ইফতার মাহফিল ও বিতর্ক কর্মশালাটি ছিল ডিআইইউডিএসের জন্য একটি সফল ও স্মরণীয় অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, ডিআইইউডিএস তাদের সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং বিতর্ক চর্চার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

ধর্ষণের প্রতিবাদে আজকে মশাল মিছিল করল যবিপ্রবি শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঘোড়ার প্রাণঘাতী গ্ল্যান্ডার্স রোগ বিষয়ে বাকৃবিতে সেমিনার

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

যবিপ্রবিতে ইসলামিক কালচারাল সোসাইটির সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত