বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি

প্রতিবেদক
Md. Jubayer Islam
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

আজ ২৬ শে মার্চ (বুধবার) ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। 

 

সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম এম আতিকুজ্জামান।

 

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে কোরআন খতম, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ছাত্রনেতারা এ সময় স্বাধীনতার চেতনা, জেনজি জেনারেশন ও আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ বলেন, আমরা দেখেছি আসলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাম বর্তমানে কোথাও নেই। কিন্তু যারা ১৭ বছর ধরে শাসন করেছেন, কষ্ট দিয়েছেন তাদের মধ্যে কেউই আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না। আমরা কখনো জিজ্ঞেসও করতে পারি নাই যে, আপনারা মুক্তিযোদ্ধা কিনা। অথচ তারা মুক্তিযোদ্ধাদের পক্ষ এবং বিপক্ষ ভাগ করতে গিয়ে জাতির উন্নতিকে ভাগ করেছেন। এজন্যই আমার সন্তানেরা জুলাই বিপ্লবে নিজের রক্ত ঝড়িয়ে নতুন স্বাধীনতা এনেছে। 

তিনি আরো বলেন, আমি বলবো আমাদের একটা নতুন বাংলাদেশ হবে তার সম্মেলন হবে। একাত্তর এবং চব্বিশে যেই উদ্দেশ্যে তারা জীবনত্যাগ করেছেন আমাদের উচিত ২ টাকে একত্র করে সুন্দর, সুখী, সমৃদ্ধ, সুশিক্ষিত, বিজ্ঞানসম্মত বাংলাদেশ গড়তে আমাদের শপথ নেওয়া দরকার। আমাদের প্রত্যেকেরই উচিত আজকের দিনে এই শপথ গ্রহণ করা। 

 

সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, বিগত আমলে আমরা কতগুলো নির্বাচন দেখেছি। আমি যদি এগুলোকে নির্বাচন না বলে নির্বচন বলি তাহলে যথার্থ হবে। কোনো কথাও হয়নি কিন্তু হয়ে গিয়েছে কাজ। সেই সময়ের নির্বাচনে নেতারা বলতো কি ভোট হয়েছে – অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আমি চিন্তা করলাম যে এগুলোর অর্থ কি? আমরা আম জনতা এই কথাগুলো বুঝতে পারি নাই। এর অর্থ হলো – কেও কোনো বাধা দেয় নাই, সুষ্ঠু ঝামেলা ছাড়া এবং নিরপেক্ষ হলো এক পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ ছিল না। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে গণতন্ত্র হয়েছিল সঠিক গনতন্ত্র কিনা সেটি বুঝতে আমাদের তরুণ প্রজন্মের সময় লেগে গিয়েছে। তবু তারা বুঝতে পারে বলেই জুলাই বিপ্লবে আবার স্বাধীনতার অস্তমিত সূর্যকে উদিত করতে সক্ষম হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা যারা এখন আছি আমাদের উচিত স্বাধীনতা রক্ষা করা, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কি যে কঠিন কাজ। স্বাধীনতার বয়স ৫৪ বছর ৫৫ তে পা রাখলো, আমার বয়স ৬০ এর কাছাকাছি। খুবই অল্প বয়সে স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আমরা সবসময় ব্যর্থ হয়েছি।

 

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া স্বাধীনতা দিবস ২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ২-০ গোলে বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, অভিযুক্ত গ্রেফতার

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত