শনিবার, 29 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ২৯ মার্চ ২০২৫ - ৪:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রকৃত সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 ২৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে নাগেশ্বরী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. মজিবর রহমান, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মোমেন, আজকের বাংলার জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম খান, সোনালী কণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক,দিনকালের প্রতিনিধি মো: শফিকুল ইসলাম শফি,এটিএন (অনলাইন নিউজ)প্রতিনিধি এস এম সাগর,এশিয়ান টিভি জেলা প্রতিনিধি হাফিজুর রহমান,মাই টিভি প্রতিনিধি লিংকন সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চাঁদাবাজি করে আসছেন। পাশাপাশি তিনি প্রকৃত সাংবাদিকদের সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে হেয়প্রতিপন্ন করছেন। এরই প্রতিবাদে আজকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আলমগীর হোসেনের গ্রেফতার ও তার অপতৎপরতা বন্ধের দাবি জানান। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনে বিরোধীতাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল

যথাযথ মর্যাদায় বাকৃবিতে উদযাপিত হলো ‘ময়মনসিংহ মুক্ত দিবস’

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন