সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৩:২১ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রাজারহাট থানার পুলিশ জানায়, ওই রাতে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে গোপনে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে ৬ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় আরও প্রায় ১৫ জন পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সময় ব্যবহৃত নগদ ২৪ হাজার ৩৫০ টাকা, ছয়টি জুয়া খেলার গুটি, একটি ডাব্বু, মোবাইল ব্যাটারি দ্বারা তৈরি একটি লাইট, বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত প্লাস্টিকের পেপার এবং বসার জন্য ব্যবহৃত প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জুয়ারিরা গোপনে খালের ধারে বসে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছি। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের জন্য বাকৃবি ছাত্রদলের সেহরি বিতরণ

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

স্বজনপ্রীতি ও দুর্নীতির রাজা কুড়িকৃবির ভিসি প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে গায়েবানা জানাজা

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

পবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী

আঠারো বছর সাফল্যের পথে পাবিপ্রবি