সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৩:৩৯ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।অদ্য ৭ মার্চ রোজ সোমবার জোহর নামাজ শেষে এই বিক্ষোভ মিছিলটি উপজেলার বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

মিছিলে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ‘ইসরাইলের বর্বরতা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো’, ‘মুসলিম উম্মাহ এক হও’—ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “ইসরাইল একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে, অথচ বিশ্ব বিবেক নীরব। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও বিশ্ব সংস্থাগুলোকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম, সমাজসেবক ও বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। শান্তিপূর্ণভাবে মিছিল ও পথসভা শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

সিদ্ধিরগঞ্জ আদমজী-শিমরাইল সড়কে ট্রাক চাপায় ২ যুবক নিহত

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন