বুধবার, 16 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভালুকায় মা ও দুই শিশুকে নির্মমভাবে হত্যার: ৩০ ঘণ্টার মধ্যে, ঘাতক দেবর গ্রেফতার

প্রতিবেদক
shafiel alam sumon
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ৪:১৬ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক–নির্দেশনায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাঞ্চল্যকর মা ও দুই শিশুকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মো. নজরুল ইসলাম (২২) কে ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে এসআই মোঃ আমিনুল হক গ্রেফতার করেছে। বুধবার ১৬ জুলাই সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মোঃ আব্দুল্লাহ আল মামুন। গত ১৪ জুলাই দুপুরে ভালুকা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মোছা. ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৫) এবং ছেলে নীরব (২)। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘাতক নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পটভূমি ঃ গ্রেফতার নজরুল ইসলাম সম্পর্কে জানা যায়, নিহত ময়না আক্তার ছিলেন তার বড় ভাইয়ের স্ত্রী। পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন খাবার নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ময়না ও তার দুই শিশুকে জবাই করে হত্যা করে নজরুল। গ্রেফতারকৃত আসামি: মো. নজরুল ইসলাম (২২), পিতা: অজ্ঞাত, গ্রাম: কীর্তনখোলা, সেনের বাজার, কেন্দুয়া, নেত্রকোনা। অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন বলেন, “এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। প্রযুক্তি ও গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।” এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মাঝে তীব্র শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনোতোষ বিশ্বাস।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের নতুন প্রজননক্ষেত্র চিহ্নিত

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

শেকৃবিতে ক্লাস প্রতিনিধি নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

ডিআইইউ হল শৃঙ্খলায় টাস্কফোর্স গঠন

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ