সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রা​মে যৌথবাহিনীর ওপর হামলা, ডা. কথক ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম নগরের কোতোয়ালীর হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধাদান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ডা.কথক দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা.কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো.ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানে আক্রমণ করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ লোকজন যৌথবাহিনীর ওপর হামলা করে। এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ১২ জন আহত হয়।

গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা.কথক দাশকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমান বন্দর থানা থেকে ডা. কথক দাশকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৬ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

পোষ্য কোটা পুনর্বহালের দাবি ‘রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি’

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যবিপ্রবি উপাচার্য

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরন অনশনে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

রৌমারী-ভুরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার