মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৮:৫৪ অপরাহ্ন

যশোর শহরের বারান্দিপাড়া মাঠপাড়া এলাকার বাসিন্দা নাজনীন নাহার (তিশা) স্থানীয় যুবক নাহিদ হাসান বাঁধন ও তার পরিবারের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এসময় তিনি গত ১৩ মে বাঁধনের পরিবার মিথ্যা তথ্য দিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানান। ও মানহানির অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলন নাজনীন নাহার অভিযোগ করে বলেন, ১৬ বছর বয়সে (২০২২ সালে) স্কুলে পড়াকালীন নাহিদ হাসান বাঁধন তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে এবং একপর্যায়ে জোর করে চুম্বনের ছবি তুলে তা ফেসবুতে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে। পরবর্তীতে তাকে জেস গার্ডেন পার্ক সংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখায় শারীরিক সম্পর্ক তৈরি করে। বাঁধন তাকে বিবাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় তিন বছর ধরে বিভিন্ন স্থানে স্ত্রীর পরিচয় করিয়ে দিতে থাকে।

নাজনীন দাবি করেন, পরে জানতে পারেন বাঁধন ইতিমধ্যে চারটি বিবাহ করেছেন। বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে শালিশি সভা হয়, কিন্তু বাঁধনের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুকের দাবি করে বিবাহে অস্বীকৃতি জানায়। এ সময় নাজনীনকে মারধরেরও অভিযোগ ওঠে। গত ১০ মে তিনি যশোর কোতয়ালী থানায় বাঁধনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে বাঁধনের পরিবার বিভিন্ন সময় হুমকির দিচ্ছে বলে নাজনীন অভিযোগ করেন। তিনি আরো বলেন, বাঁধনের বোনের স্বামী বাদল মাহমুদ (খালধার রোড) তাকে মামলা প্রত্যাহার ও জীবননাশের হুমকি দিচ্ছেন।

এছাড়া, গত ১৩ মে বাঁধনের পরিবার প্রেসক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার চরিত্র হননের চেষ্টা করেছে তার তীব্র প্রতিবাদ জানান।

তিনি সাংবাদিকদের কাছে তদন্তের অনুরোধ জানিয়ে বলেন, ”আমার বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ন্যায়বিচার চাই।” এ সময় নাজনীনের পরিবার জানায়, ধর্ষন মামলার পাশাপাশি মানহানি ও হুমকির বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

হাবিপ্রবিতে নৈরাজ্য সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উস্কানি, স্ক্রিনশর্ট ফাঁস

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

প্রাউড অফ পটুয়াখালী নিয়ে বহুদূর এগিয়ে যেতে চায় পটুয়াখালীর রায়হান চৌধুরী

ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: আরাকচি