শনিবার, 22 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে অবৈধ মাটি ট্রাক্টরে পরিবহন করায় রাস্তার বেহাল দশা

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শনিবার, ২২ মার্চ ২০২৫ - ২:৪৬ অপরাহ্ন

তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল হাট থেকে নিমগাছি বাজার পর্যন্ত অবৈধ কাকড়ায় মাটি পরিবহন করায় রাস্তা ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। পবিহনের সময় এসব কাকড়া থেকে মাটি রাস্তায় পড়ে এবং বৃষ্টিতে সেই মাটিতে কাঁদাময় হয়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তা হচ্ছে নষ্ট। আর এ রাস্তা নিমিষেই ধুলোয় মিশিয়ে দিচ্ছে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত দানবীয় মাটির ট্রাক বা কাকড়া। তারা ভেঙ্গে চুড়ে একাকার করে ফেলছে সরকারের বিভিন্ন সংস্থার নির্মিত নতুন নতুন রাস্তা-ঘাট। বিষয়টি যেন দেখার কেউ নেই। তারা প্রশাসনের নাকের ডগায় শুধু মাত্র ব্যক্তি স্বার্থেই সরকারের এমন কোটি কোটি টাকা ক্ষতি সাধন করলেও কেউ তাদের বাঁধা দেইনি বা দিচ্ছে না। বর্তমানে পুকুর খনন বন্ধ থাকলেও আজ শুক্রবার শনিবার বৃষ্টি হওয়ায় তাড়াশের বিভিন্ন এলাকায় রাস্তার ভয়াবহ চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, শুস্ক মৌসুমে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছিলো অবৈধ পুকুর খননের মহোৎসব। যে যার মত পেরেছে শত শত বিঘা দুইতিন ফসলী জমি পুকুর খনন করেছে। পুকুর খননের এসব মাটি তারা সেসময় বিক্রি করেছে বিভিন্ন ব্যাক্তির কাছে যারা নিজ নিজ জায়গা ভরাট করছে। আর এসব মাটি পরিবহন করা হয়েছে অবৈধ যানবাহনে যার স্থানীয় নাম কাঁকড়া। এ কাঁকড়াতে করে মাটি পরিবহনের ফলে সদ্য নির্মিত রাস্তা ঘাট ভেঙ্গে চুড়ে একাকার হয়ে যাচ্ছে। কয়েক মাস আগে নতুন রাস্তা নির্মাণ করেছে আর এই রাস্তা দিয়ে মাটির বহনের কাকড়া চলাচল করায় রাস্তা ভেঙ্গেছুড়ে একাকার হয়ে যাচ্ছে। এসব ট্রাকে অতিরিক্ত মাটি তুলে নিয়ে যাওয়ার ফলে রাস্তায় যত্রতত্র মাটি পড়ে বিভিন্ন যানবাহনের মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। আড়ংগাইল ও কুমাল্লু গ্রামের সাধারন পথচারী ও যানবাহন চালকরা জানান, শুক্রবার রাত থেকে সারাদিন বৃষ্টিতে কাদাপানিতে ওইসব রাস্তা একাকার হয়ে গিয়েছে। সেখানে এখন যানবাহন নিয়ে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দু’একজন ব্যক্তির এমন স্বার্থে সরকারের এমন বিশাল ক্ষতি ও জনদুর্ভোগ চরমে। তাই এলাকাবাসির দাবি যারা এই রাস্তা দিয়ে মাটি পরিবহন করেছে তারা যেন রাস্তার মাটি পরিস্কার করে দায়। এবং সরকারি রাস্তা ক্ষতি করে যারা এই অবৈধ পুকুর খনন করে রাস্তা দিয়ে কাকড়ায় মাটি পরিবহন করেছে এবং জনগণের চলাচলে যারা অসুবিধা সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসি। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় বর্ণিল আয়োজনে বাংলার নববর্ষ উদযাপন

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

অনৈতিকতা রুখতে ডিআইইউ ভিসির কঠোর বার্তা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা