শনিবার, 7 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ - ১২:৩৮ অপরাহ্ন

নানান আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকাল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার অমিত্র কুমার পাল, হেড অব কোয়ালিটি অ্যাশিউরেন্স প্রকাশ কুমার মন্ডল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খান, প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও আব্দুল আলী ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার অমিত্র কুমার পাল বলেন,“ বিদায় একদিকে যেমন দুঃখের ঠিক অন্যদিকে তেমনি আনন্দের। কেননা বিদায় পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করেন। তবে এক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে চাকরির ভাইবার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে শুধু বড়ভাইদের থেকে পাওয়া শিট বেজড্ জ্ঞান থাকলেই হবে না,তাকে অবশ্যই বইয়ের জ্ঞান থাকতে হবে। এজন্য আমি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি গুরুত্ব দিতে বলবো। চাকরির ভাইভাগুলোতে ভালো করার ক্ষেত্রে বইয়ের জ্ঞানের কোন বিকল্প নেই। ”

সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক বলেন, “আমি অবাক হয়েছি আমার শিক্ষার্থীরা আজ এত বড় হয়েছে, তারা আজ বাংলাদেশকে লিড দিচ্ছে,বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলোতে বিরাট ভূমিকা রাখছে। আমি আশা করবো ভবিষ্যতে আমার শিক্ষার্থীরা তাদের জ্ঞানের আলোকে শুধু বাংলাদেশ নয় পুরো দুনিয়া আলোকিত হবে। আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে যে সাজেশনগুলো এসেছে আমি বিভাগের একজন চেয়ারম্যান এবং শিক্ষক হিসেবে সেগুলো আপডেট করার এবং যুগোপযোগী করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ক্যাম্পাস জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি সাবেক এই শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় ও ক্যারিয়ার নিয়ে অনুজদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।তাদের এই বক্তব্য কখনো হাসির রোল ফেলেছে, কখনো আবেগে আপ্লুত করেছে সবার মন,আবার কখনো বাস্তবতার নীরিক্ষে মনোযোগী করে তুলেছে সবাইকে।

উল্লেখ্য, ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন পিঠার স্টলের আমেজ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দিয়ে। নাচ, গান, কৌতুক ও অভিনয়সহ নানা আয়োজনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের সাবেক ও বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে বর্তমানের অধ্যয়নরত প্রায় তিনশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

পোরশায় ইসলামী আন্দোলনের গাংগুরিয়া ইউনিয়ন কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

অতিরিক্ত মোবাইল ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের