শনিবার, 28 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
শনিবার, ২৮ জুন ২০২৫ - ৭:৩২ অপরাহ্ন

 

 

কুবি প্রতিনিধি :

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন- ২০২৫’। 

 

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সকাল সকাল ৯ টায় শুরু হয়ে সারাদিন ব্যাপী চলে এই আয়োজন। সম্মেলনে সাহিত্য, সংস্কৃতি, লিঙ্গ, পরিচয়, অভিবাসনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৬৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষক, লেখক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

এসময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ অল্প সময়ের মধ্যে একটি চমৎকার সম্মেলনের আয়োজন করেছে,  এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক স্বাগত জানাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্ডিত ব্যক্তিদের।’

 

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন এত দ্রুত ও ঘূর্ণয়নশীল যে মনে হচ্ছে, একটি নির্দিষ্ট কমিউনিটির প্রতিটি মানুষই যেন আলাদা এ একে অপরের থেকে বিচ্ছিন্ন। এই বাস্তবতা আমাদের আলোচনার মাধ্যমে আবিষ্কার করতে হবে, তাকে ভাষায় রূপ দিতে হবে। সেই ভাষা যেন একটি দিকনির্দেশনা তৈরি করে, যার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান ও ফলাফল আউটকাম বেরিয়ে আসে। এই থেকেই আমরা আজকের থিমটি নির্বাচন করেছি। আশা করি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ পরবর্তীতে আরও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারবে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

দাদুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার গুঞ্জন নাতির বিরুদ্ধে

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

ইসলামপন্থীদের ঐক্য এখন সময়ের দাবি: মামুনুল হক

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

হবিগঞ্জের চুনারুঘাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, কাগজপত্র জব্দ

কুবিতে এক আসনের বিপরীতে লড়বে ৬৪ জন

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়