সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাউরেসের বার্ষিক কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনে গবেষণা পোস্টার উপস্থাপন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ছয় শতাধিক গবেষণা পোস্টার ও মৌখিক উপস্থাপনা করেছেন।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষসহ বিভিন্ন স্থানে এসব উপস্থাপনা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে আগের দিনও গবেষণাগুলো উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় মোট ২৩টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণা তুলে ধরা হয়।

 

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান জানান, সংস্থাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ৪,৫৩৭টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে এবং বর্তমানে ৬৭৪টি প্রকল্প চলমান রয়েছে। কর্মশালায় উপস্থাপিত গবেষণাগুলো ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

গবেষণা কর্মশালায় সেরা গবেষকদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সেশনের ২১ জন সেরা গবেষককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে, পাশাপাশি পোস্টার উপস্থাপনকারী ছয়জন গবেষককেও সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

 

গবেষণাগুলোতে কৃষির বিভিন্ন নতুন উদ্ভাবনের প্রতিফলন দেখা গেছে। কেউ ডায়াবেটিস প্রতিরোধে ইঁদুরের ওপর গবেষণা করেছেন, কেউ গবাদি পশু, দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করেছেন। বাজারে পাওয়া মুরগি ও ডিমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ, গবাদিপশুর বিভিন্ন রোগ শনাক্তকরণ ও প্রতিকার, জৈব সারের মানোন্নয়ন ও উৎপাদন কৌশল, ফসল উৎপাদনে উদ্ভূত চ্যালেঞ্জ ও তার সমাধান, জলজ সম্পদের টেকসই ব্যবহার এবং কৃষি প্রযুক্তির উন্নয়নসহ নানা বিষয়ে গবেষণা পরিচালিত হয়েছে। এছাড়া, গ্রামীণ অর্থনীতিতে কৃষির ভূমিকা নিয়েও আলোচনা করা হয়েছে।

 

বাকৃবির স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী কাজী ফারাহ তাসফিয়া তার গবেষণা উপস্থাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তার মতে, এই অভিজ্ঞতা বৈশ্বিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে আরও কার্যকর গবেষণার পথ তৈরি করবে। তিনি আশা করেন, তার গবেষণা কৃষি ও প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

 

এসময় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান বলেন, প্রাথমিক গবেষণায় বাজার থেকে আমরা যে পোল্ট্রি মুরগি কিনে আনি তাতে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কক্সিডিওস্ট্যাটও থাকে। এর প্রভাবে মানুষের লিভার, কিডনি, স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া কক্সিডিওস্ট্যাটও অতিরিক্ত শরীলে প্রবেশ করলে উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামানের তত্ত্বাবধানে নেপালি শিক্ষার্থী দীপেশ আরিয়াল ও আসমিতা ভূজেলের সহযোগিতায় প্রাথমিক গবেষণাটি সম্পন্ন হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম সুক্ষ্মভাবে পরিচালনার জন্য ১৯৮৪ সনের ৩০শে আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬১তম অধিবেশনে “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অধ্যাদেশ” অনুমোদন লাভ করে। তখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের দ্বারা পরিচালিত প্রকল্প-গবেষণা কার্যক্রমের তদারকি, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের যাবতীয় দায়িত্ব বাউরেস পালন করে আসছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর মৃত্যু 

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

অনতিবিলম্বে ক্রেডিট ফি কমানোর দাবি হাবিপ্রবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

ডিআইইউ ‘ব্লাজা’ ইউনিটের নেতৃত্বে সৌরভ ও রকিবুল

বাকৃবিতে স্কাউট’স ওন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভবিষ্যতে সৈরাচারমুক্ত ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তীতে শেকৃবিতে র‍্যালির আয়োজন

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের