সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিনামূল্যে কুরআন পেয়ে উচ্ছ্বসিত ইবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির উদ্যোগে মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ শিক্ষার্থীরা।

প্রধান আলোচকের বক্তব্যে হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ বলেন, বাংলা ভাষাভাষী মানুষের মাত্র সাত ভাগ মানুষ কুরআন বুঝে। বাকী কিছু মানুষ কুরআন পড়ে কিন্তু বুঝে না। তবে অধিকাংশ মানুষের কাছে কুরআনই পৌছেনি। অনেক প্রতিষ্ঠান আছে যারা কুরআন পড়ায় এবং শিক্ষায়। কিন্তু কুরআন মানুষের কাছে পৌছে দিবে এমন মানুষ বা প্রতিষ্ঠান নাই। আমরা আল কুরআন একাডেমির মাধ্যমে সেই কাজ করে যাচ্ছি। বিশ্বের ২৫ টি দেশের প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে আমরা কুরআন বিতরণ করেছি। আমরা সকর মানুষের কাছে কুরআন পৌছে দিতে চাই। বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় কুরআন শিক্ষার পথকে কঠিন করা হয়েছে। এই কাঠিন্য পথ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা সবাই কুরআন বুঝে পড়বো। এবং প্রতিটি মানুষের মাছে কুরআন পৌছে দিবো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি দাওয়াহ সোসাইটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। কুরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। কুরআন মানুষকে সত্য পথ দেখাবে। সকল অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখবে। কুরআন নাজিল হয়েছে বুঝার জন্য। আমাদের মুসলমান মুত্তাকী হওয়ার জন্য কুরআন বুঝা অপরিহার্য। কুরআন বুঝা ছাড়া মুত্তাকী হওয়া যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ আছে। আমি আশা করি এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কুরআন শিক্ষা দিবে। কুরআনই একমাত্র কিতাব যেটা মানুষ না বুঝেও পড়ে। এটা কুরআনের প্রতি ভালোবাসা। তোমরা সবাই কুরআন বুঝে পড়বে। এবং সেই অনুযায়ী কাজ করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা, আটক ১

হলের সিট বাতিল,মানবন্ধন করে শিক্ষার্থীরা।

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার শামসুজ্জামান রতনের মৃত্যুতে কৃষিবিদ শামীমের শোকবার্তা

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

ফিলিস্তিন ইস্যুতে প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন মো. আবু জুবায়ের

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে যবিপ্রবিতে দোয়া মাহফিল ও তবারক বিতরন

বাকৃবিতে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি