বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৩৫ পূর্বাহ্ন

মানব শরীরের জন্য শাকসবজি অতীব জরুরি। শীতকালীন অনেক শাকের মধ্যে এমন একটি শাক রয়েছে যার রয়েছে বিবিধ গুণাগুণ। শাকটির নাম নাপা বা লাফা। শাকটি উত্তরবঙ্গে বেশ জনপ্রিয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটানে এই শাক চাষ করা হয়ে থাকে। একাধিক দেশে এই শাকের জনপ্রিয়তার কারণগুলো আজ আমরা জানার চেষ্টা করব।

 

১. নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতেই রান্না করে খাওয়া যেতে নাপা শাক। একদিকে এটি যেমন ভাজা বা ঝোল ঝোল রান্না করে খাওয়া যায়। অন্যদিকে অনেকে মাছের সঙ্গে রান্না করেন নাপা শাক।

 

২. আট থেকে আশি সকলের জন্যই এই শাক বেশ উপকারী। রক্তের সুগার নিয়ন্ত্রণে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এর রয়েছে ব্যাপক ভূমিকা।

 

৩. অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও নাপা শাকের মধ্যে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়ে, ততই ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে শরীর।

৪. শাকটি হার্টের জন্য বড়ই উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেসের হার কমায়। ফলে হার্টের উপর চাপ কমাতে সাহায্য করে।

 

৫. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই শাক। উচ্চ রক্তচাপের বড় সুুরাহা নাপা শাক কারণ নাপা শাকের গুণে রক্তে কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যায়। 

 

৬. সুগার কন্ট্রোল ছাড়াও ওজন কমাতে সাহায্য করে নাপা শাক। নাপা শাকের ফাইবার পেট ভরাট রাখে দীর্ঘক্ষণ। ফলে বারবার খিদে পায় না।

 

এতোসব গুণের কারণে শাকটি সবার খাদ্যতালিকায় স্থান করে নিয়েছে। শাকটি যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ তেমনি সুস্বাদু।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

শেকৃবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী পালন ও নবীববরণ

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

গল টেস্টে বৃষ্টি বাধা, তবু প্রাপ্তির পাল্লা ভারি বাংলাদেশের

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ষোড়শ সম্মেলন

ববি শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনায় ১০ লাখ টাকায় সুরাহা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

রাবিতে কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্তের পরিচয় মিলেছে