শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ২:৫০ অপরাহ্ন

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার (১৪ জুন) দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, এই সফর কূটনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষ্য বহন করে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব লিখেন, “যুক্তরাজ্য সফরের অর্জনসমূহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ও অগ্রগতির প্রমাণ বহন করে।”

তিনি জানান, সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন এবং রাজপরিবারের প্রধানের সঙ্গে ৩০ মিনিটব্যাপী একান্ত বৈঠকে অংশ নেন। তিনি এটিকে ‘জুলাই আন্দোলন ও বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করেন।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক। প্রেস সচিব একে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, এটি ষড়যন্ত্রকারীদের জন্য ‘গেম ওভার’ মুহূর্ত।

প্রেস সচিব দাবি করেন, সফরের সময় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ বলেছে, এটি তাদের ইতিহাসে সম্পত্তি জব্দের সবচেয়ে বড় ঘটনা।

এ ছাড়া, সফরের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক সম্পদ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি দৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

প্রেস সচিব আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়েও এই সফরে নতুন আশার সঞ্চার হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনূস সরকারের সক্রিয় ভূমিকা এই ইস্যুকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে