মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৬:৩৪ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আসরের প্রথম ম্যাচে খেলতে নেমেই দাপুটে জয় পেয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আসরের ৪র্থ খেলা হিসেবে আইন ও ভূমি প্রশাসন অনুষদ বনাম পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা  অনুষদের বিপক্ষে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ২-০ গোলে দাপুটে জয় তুলে নেয়। ম্যাচে একটি গোল আত্মঘাতী হয় ও একমাত্র গোল করেন দীপু। খেলায় আইন ও ভূমি প্রশাসন অনুষদের সকল খেলোয়াড়দের নৈপুণ্যে দাপুটে এ জয় আসে।

আইন ও ভূমি প্রশাসন অনুষদ দাপুটে জয় তুলে নেয়ায় উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম দলটিকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও খেলায় উপস্থিত থেকে অনুষদের সকল খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমত সরকার। 

খেলাটি চলাকলে অসংখ্য দর্শকসহ জয়ী অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা উপস্থিত থেকে দলটিকে সাপোর্ট দেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের