বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ৫:৪৪ অপরাহ্ন

হবিগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে। 
গত ২৪ ঘণ্টায় মালিকবিহীন অবস্থায়  ভারতীয় বাসমতি ও সিদ্ধ চাউল, চিনি, মদ, গাঁজা, ইক্ষফ সিরাপ এবং বাই-সাইকেল আটক করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র জানায়, গত ২৯-৩০ এপ্রিল  শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোট ০৬টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।  ৫৫ বিজিবি'র একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি ও সিদ্ধ চাউল উদ্ধার করা হয়।
এছাড়া কাকমারাছড়া, বাল্লা, ওইবিল, তেলিয়াপাড়া ও হরিণখোলা বিওপি'র আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি, মদ (৯৮ বোতল), ইস্কফ সিরাপ (৫০ বোতল), গাঁজা (৬ কেজি) এবং বাইসাইকেল আটক করা হয়।
আটককৃত সকল পণ্য এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখা। বিজিবি সবসময় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে, যা দেশের যুব সমাজকে রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়ক।”
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ 
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস পালিত

রাজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

ডিআইইউতে অসদুপায়ের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

যশোরে তিন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫হাজার টাকা জরিমানা