শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেত্রকোণায় কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল, মিছিলকে কেন্দ্র করে আরেক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। 
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৭টার সময় নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে শহীদ তিতাস সড়কে এ ঝটিকা মিছিল হয়েছে।
আজ শুক্রবার সকালে আওয়ামী যুব জাগরণ মঞ্চ নামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি সহ একাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের ফেইসবুক আইডিতে পোস্ট করা ২ মিনিট ২০ সেকেন্ড ভিডিও মাধ্যমে দেখা যায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ঝটিকা মিছিলে অংশ গ্রহণ করে।
এসময় তারা শ্লোগান দেয় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব। শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন। নেত্রকোণার মাটি, ছাত্রলীগের ঘাঁটি। নেত্রকোণার মাটি, শেখ হাসিনার ঘাঁটি। আসবে ফিরে বীরের বেসে শেখ হাসিনা বাংলাদেশে।
এই মিছিলকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরের দিকে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেকের বাড়ীতে দূর্বৃত্তরা হামলা ভাঙচুর লুঠপাট সহ  নারীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ববিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে চলছে আমমেলা

জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ-১৪৩২।

মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

ট্রাম্পের হুমকির জবাবে খামেনির যুদ্ধ ঘোষণা

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা রফিক খান মিল্কীর নেতৃত্বে বর্ণাঢ্য

ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত