বৃহস্পতিবার, 10 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ - ১২:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুলিশ ক্যাম্পের সদস্যরা দুইজন ছিনতাইকারীকে আটক করেছেন। বুধবার (৯ এপ্রিল) ঘটনাটি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান। এ সময়ে এসআই মোখলেছুর রহমান ছিনতাইকারী চার জনের পরিচয় প্রকাশ করেন। আটককৃতরা হলেন- কেওয়াটখালির আইলসের মোড়ের মৃত নূর ইসলামের ছেলে মো. রুমান (২০), একই স্থানের দুলালের ছেলে মো. রাকিব (২১)। পলাতক দুই জন হলেন- কেওয়াটখালির মো. মহিদুল (২০) এবং কেওয়াটখালির বলাচাপুর হাক্কানীমোড়ের মো. সামি (১৯)। ঘটনা সম্পর্কে মোখলেছুর রহমান জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকালে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল ফোন এবং মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরা গেলে তাকে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ছিনতাইকারীকে ব্যবহার করে পুলিশ অভিযানের মাধ্যমে আরো এক সদস্যকে জব্দ করা সম্ভব হয়েছে। এবং তার কাছ থেকেই ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৬২০ টাকা পাওয়া গিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে রুমান বলে, “আমরা চারজন মিলে ভাইকে ধরলে ভাই আমাকে আটকে রাখে বাকি তিন সঙ্গী পালিয়ে যায়। পরে আমি তাদেরকে ফোন দিয়ে ডাকলে রাকিব আবার ফেরত আসে তখন স্যাররা রাকিবকে আর আমাকে ধরে নিয়ে ক্যাম্পে আসে। বেশিদিন হয়নি আমরা এসব কাজ শুরু করেছি। আমাদেরকে শয়তানে ধরেছিল এজন্য আমরা এরকম কাজ করেছি।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

ইবিতে “ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির” পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মুক্তারুল, সম্পাদক জোবায়ের

ইদের ছুটিতে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা

রাবিতে প্রথমবর্ষ ভর্তি আবেদন স্থগিত: কারণ জানে না কেউ

ইবিতে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনার

সানকি পাড়া বাজরে রেলওয়ের অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ

বাউফলে গরীব অসহায়দের মাঝে বিতরণকৃত দুম্বার মাংস ছিনতাই

১৩ মে সন্ধ্যায় এ ইউনিটের ফলাফল, আসছে চূড়ান্ত আবেদনের নির্দেশনা

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ