শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরগুনায় আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ৩:৩৩ অপরাহ্ন

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিষয়টি আমতলী উপজেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে।

মো. ফয়সাল বারী ফেসবুকে লিখেন, জেলা আওয়ামী লীগের নেতারা কোথায়? কোথায় দল বিক্রি করেছেন বা তাদের ব্যর্থতা কোথায় ছিল? এই সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখান থেকে আওয়ামী লীগের নেতাদের অনেক শিক্ষণীয় আছে। কে এম রিমন নামে একজন লিখেন, পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে। জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে অ্যাড. মো. মনিরুল ইসলাম মনি আওয়ামী লীগ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে সদস্য পদ গ্রহণ করেন। তবে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগপত্র দিয়েছেন কি না- এ বিষয়ে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

যোগদানের বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম মনি পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে বাংলাদেশ ইসলামী আন্দোলনে বয়াত (যোগদান) করেন। তিনি আরও বলেন, দলের কর্মী না হলে তার দলীয় পদ পদবি পাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অপরাধী ও দাগি রয়েছেন তাদের যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অন্য দলের সঙ্গে সম্পৃক্ত তওবা করে বা দলের প্রধানের কাছে বয়াত নিতে পারেন। এ জন্য তারা দলের পদ পদবিধারী হবেন না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ওএসডি

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

ভালুকায় এক এতিমের জমি দখলের অভিযোগ

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

হাবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে নাসিম-রুশাদ

মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর প্রত্যাবর্তন উপলক্ষে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

ববি সাংবাদিক সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত