সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ৩:৪৮ অপরাহ্ন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল।

 

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ভাস্কর্যের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল, ইসমাইল হোসেন হৃদয়সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

 

মানববন্ধনে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ছাত্রদল নেতা পারভেজ-এর নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড আমাদের সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তার প্রশ্নকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন বর্বর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হলো—হত্যার সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

 

তিনি আরো বলেন, “একটি সভ্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের বিচার অপরিহার্য। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত যেন দ্রুত সম্পন্ন হয়, এবং বিচারের কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়।”

 

আতিকুর বলেন, “বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সেটাই হবে পারভেজ-এর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের সকল ন্যায়বোধসম্পন্ন নাগরিক, মানবাধিকারকর্মী, গণমাধ্যম এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই—এই ঘটনার সুবিচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখুন।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

সিরাজগঞ্জ তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

শহীদ জাহিদ- নিলয়ের নামে বুক সেলফ উদ্বোধন