বৃহস্পতিবার, 24 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মহানবী সা: কে কটূক্তির কারেণে গ্রেপ্তার ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ - ১:০১ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা প্রতিনিধি:

রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ এপ্রিল (মঙ্গলবার) রাতে নগরের বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম সাগর সাহা (৩০)। তিনি নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তাঁর শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। গতকাল সন্ধ্যায় মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চ স্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

কল পেয়ে রাজপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগরকে আটক করে। ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। সাগরের শাস্তি নিশ্চিতে আজ বেলা সাড়ে বারোটার দিকে নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। পরে মিছিলটি নগরের সিএনজি মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৬ নভেম্বর পর্যন্ত বাকৃবি শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা বাড়ালো গণতদন্ত কমিশন

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

কুড়িগ্রামে বিএনপির বিশাল জনসভা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক