বৃহস্পতিবার, 24 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ - ৯:১০ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চিলাপাড়া গ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কার্যকর সমাধান খুঁজে বের করতে একটি সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডা. ভরত চন্দ্র শেখর (RMP)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট রাসেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও কর্মী রাশেদা পারভীনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও রোকন আহমেদ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে না.গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন 

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

রাজনীতিমুক্ত পাবিপ্রবি ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের কর্মসূচি

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

জমকালো আয়োজনে সম্পন্ন হলো নিউট্রিশন প্রিমিয়ার লিগের নিলাম

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার