শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন। ২৬ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল ক্যাম্পাসে এক বর্নাঢ্য র‍্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে।

সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে পশু-পাখির চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

বাকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা, জনতার হাতে আটক

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

হল ডিবেটিং সোসাইটির সভাপতি তিনার নেতৃত্ব সাংবাদিকের উপর হামলা

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স