সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

“আইনগত সহায়তা মানবাধিকার নিশ্চিত করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

২৮ এপ্রিল দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিএনপি’র আহ্বায়ক গোলাম রসুল রাজা, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সেবার সুযোগ সম্পর্কে অবহিত করতেই এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

নজরুল বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো ৩য় গবেষণা মেলা

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত: রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বহিষ্কার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশে টেনিসে নতুন যুগের সূচনা: চালু হলো আইটিএফ ওয়ার্ল্ড টেনিস নাম্বার (WTN)

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল