শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ৩ মে ২০২৫ - ৮:৫২ পূর্বাহ্ন

 

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে মাদক সেবন ও বিক্রয়ের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নবীর হোসেনের বাড়িতে তার ভাই সোলেমান, মাজহারুল, জুনেদ এবং চাচাতো ভাই মামুনের নেতৃত্বে নিয়মিতভাবে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, ঘুমের বড়ি, হেরোইন, আফিম ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন ও কেনাবেচার আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, এসব মাদকের আড্ডায় পাশের গ্রামের অনেক মাদকসেবীও এসে জড়ো হয়।

মাদকের বিরুদ্ধে কথা বললেই জোটে হুমকি কিংবা মারধর। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “এরা খুবই প্রভাবশালী হয়ে উঠেছে। কেউ মুখ খুললেই রাতের আঁধারে তাকে মারধর করা হয়। সবাই চুপ থাকতে বাধ্য হচ্ছে।”

এছাড়া অভিযোগ রয়েছে, এলাকার একটি সরকারি খালে বেআইনিভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছে ওই চক্র। ফলে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে আশেপাশের ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রামের সচেতন জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মাদক এবং খাল দখল—এই দুই বিপদে ধাপকাই গ্রামের পরিবেশ ধ্বংসের মুখে। আমরা চাই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

 

এই বিষয়ে এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, শিগগিরই দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

কর্তার পা ধরেও পানি পাচ্ছে না কৃষক