শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় ভাই বোন মৃত্যুর রহস্য ১ মাসেও উদঘাটন হয়নি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ৩ মে ২০২৫ - ১২:২৩ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি নওগার পোরসায় নূর মোহাম্মদ নূরু ৫৫ ও রেজিয়া খাতুন ৫৮ নামের দুই সহোদর ভাই বোনের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধারের ১মাস অতিবাহিত হওয়ার পরেও হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে ধরতে পারেনি থানা পুলিশ ।এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ।জানা যায় পোরশা সদরের পূর্ব বাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে রেজিয়া খাতুনের কোন সন্তান না থাকায় ও স্বামী পরিত্যক্ত হওয়ায় এবং নূর মোহাম্মদের স্ত্রী জীবিত না থাকায় ও তার একমাত্র মেয়ে অন্যত্র বিয়ে হওয়ায় তারা ভাই বোন একই বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন ।গত ৬ তারিখ দুপুরে এই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা ঘরের জানালা থাই গ্লাস সরিয়ে রেজিয়া খাতুনের লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা চেয়ারম্যান ও মেম্বারদের জানালে তারা থানায় খবর দিলে থানা পুলিশ রবিবার দিবাগত রাত্রে এসে একই বাড়ির পৃথক দুটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে। মামলার এজাহারে উল্লেখ পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ।রেজিয়া নাক,বাম চোখ ও থুতনিতে থেতলানোর দাগ পাওয়া গেছে এবং নূর মোহাম্মদের বুকের বাম পাশে ধারালো চাকুদিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মামলার বাদী এজারে আরো উল্লেখ করেন তার ভাই বোনকে হত্যাকারীরা চলতি মাসের ৪ থেকে ৬ তারিখের মধ্যে কোন এক সময় হত্যা করে থাকতে পারে ।এ ঘটনায় নিহতের বড় ভাই ফজলে আহমেদ গত সোমবার ৭ এপ্রিল বাদী হয়ে পোরশা থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। কিন্তু হত্যার ১মাস অতিবাহিত হলেও হত্যার রহস্য উদঘাটন ও আসামি আটক করতে পারেনি থানা পুলিশ। এতে মেয়ে নাদিয়া ও এলাকাবাসীর চরম ক্ষোভ প্রকাশ করেছেন । এ বিষয়ে গতকাল বিকাল ৫ ঘটিকার সময় বাড়িটি তদন্ত করতে আসলে পোরশা থানা ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ও সার্কেল অফিসার মোঃ সুমন এর কাছে জানতে চাইলে তারা বলেন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি আমাদের কার্যক্রম চলমান অল্প দিনেই আমরা এর রহস্য উদঘাটন করতে পারব বলে আশা করছি । স্থানীয়দের দাবি সঠিক তদন্ত পূর্বক আসামীদের সনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে করে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শয়তানিয়াহুর শক্তি ও দুর্বলতা: বিশ্ব রাজনীতির পেছনের অদৃশ্য খেলাটি কী বলছে?

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

পবিপ্রবির বাসে নারী শিক্ষার্থীর সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণ, বিতর্কিত ‘বিশেষ বাস সার্ভিস’

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

জনসমর্থন থাকলে পালাতে হয় না: এটিএম আজহারুল ইসলাম

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২.৮২%

পাবিপ্রবিতে পরিবহন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি

শীতের প্রকোপ: কুড়িগ্রামে অসহায় কৃষক সমাজ

স্বাধীনতার পর যশোরে প্রথম পুলিশ প্রশাসনের প্রধান নারী এসপি রওনক জাহান