শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জের সীমান্তে বিজিবি’র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১০ মে ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। 
জেলার ১০৩.২ কিঃমিঃ সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।
তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।”
বিজিবি’র সূত্র জানায়, সীমান্ত এলাকার প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
সীমান্তের বিশাল এলাকায় স্থানীয়দের সহায়তায় দিবা রাত্রি ২৪ ঘণ্টা যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশ ইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
সীমান্তে এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ মৃতঞ্জয় স্কুল স্বপ্ন দেখছে আবার নতুন করে

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

গুচ্ছে থাকছে না হাবিপ্রবি

পবিপ্রবিতে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতে ‘পুষ্টিক্যান্টিন’ উদ্বোধন

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হবে ২১ জানুয়ারি

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

হবিগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়