শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৬:৪১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (২ জানুয়ারি) রাত ৮.৩০ ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী  উপজেলার সাবেক যুবলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম(৫০) সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া(৪২) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিদেশ পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে থাকা এই দুই নেতা এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন দায়ের করেন।

নাগেশ্বরী  থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “গ্রেফতারকৃত দুই নেতাকে শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

হাবিপ্রবিতে সেঁজুতি’র হড়কাবান ২.০ আয়োজিত

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

ইসরায়েল আর নিরাপদ নয়: ভয়াবহ হামলার ইঙ্গিত দিলো ইরান

ইরানের ভয়ঙ্কর প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

প্রবাসীদের অর্থায়নে গ্যালাক্সি ভরারগাঁও ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি

হোসেনপুরে অটোর যানযটে চরম ভোগান্তিতে মানুষ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী