বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে খুন 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৪ মে ২০২৫ - ১১:৪৫ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমরডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের পার-ইচাখালী গ্রামের নবাব মোল্যার ছেলে। নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশে কুমরডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের মেম্বার পলাশের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫/২০ জন ধারাল অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে।

পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমান জানান ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ডিবি মোতায়েন করা হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রমাদানব্যাপী এস্পায়ার বাংলাদেশের সহায়তা কার্যক্রম

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বাধঁনের নতুন কমিটি শেকৃবিতে

হাবিপ্রবির ডাস্টবিনে হাসিনার ঘৃণা স্তম্ভের ছবি লাগালো ছাত্রদল

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

অনৈতিক কাজে বাধা দেওয়ায় সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

গণহত্যা দিবস: এক মিনিট অন্ধকার থাকবে ইবি

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ