রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৮ মে ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন
নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানির ওপর ভারতের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি মনে করেন, এ সিদ্ধান্তে বাংলাদেশের তুলনায় ভারতীয় ব্যবসায়ীরাই অধিক ক্ষতির সম্মুখীন হবেন।

রোববার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে এখনো সরকারি কোনো নথি হাতে আসেনি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে কিছু তথ্য চাওয়া হয়েছে, যেগুলো পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যাবে।”

তিনি জানান, ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পাওয়া যায়নি। তবে এ সংক্রান্ত তথ্য সরকারিভাবে নিশ্চিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও ভারতের ব্যবসা-বাণিজ্যে দুই দেশের ভোক্তা ও উদ্যোক্তারা জড়িত। নিষেধাজ্ঞার কারণে উভয়পক্ষের ক্ষতি হবে ঠিকই, তবে ভারত যেহেতু বাংলাদেশে অধিক পরিমাণে পণ্য রফতানি করে, তাই এ সিদ্ধান্তে তাদের ব্যবসায়ীরাই তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বাণিজ্য সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে আমরা আশাবাদী।”

প্রসঙ্গত, এক মাস আগে ভারত বাংলাদেশে সুতা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার স্থলপথে তৈরি পোশাক, ফলমূলসহ সাতটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এখন কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর ব্যবহার করেই এসব পণ্য ভারতে পাঠানো যাবে।


সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

ইসরায়েলে স্কলারশিপ, সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

বাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত