সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ১৯ মে ২০২৫ - ৬:২৫ অপরাহ্ন

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তার সিএনজি-প্রাইভেটকার উদ্ধার নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জের মাধবপুরে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে ডাকাতচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। পরে সিলেট বিভাগের ৪ জেলা থেকে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার। সোমবার (১৯ মে) বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রদান করেন। পুলিশ সুপার জানান, গত ৭ মে মাধবপুরে একটি সিএনজি অটোরিকশা চুরি হলে এ ব্যাপারে একটি অভিযোগ করা হয়। মাধবপুর থানার ওসি এ কে এম শামীম হাসানের নেতৃত্বে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মাধবপুর উপজেলার বড় দলিয়া গ্রাম থেকে কাউছার মিয়ার ছেলে শিপন মিয়া (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশকে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে পুলিশ সিলেটের ওসমানী নগর উপজেলার খাইয়াখাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রইচুর রহমান (৩২), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাপরান গ্রামের মৃদ আব্দুস সাত্তারের ছেলে মুকিদ মিয়া (৩৯), সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের জোনাব আলীর ছেলে জুয়েল আহমদ (৩৬)-কে গ্রেপ্তার করে। তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরো সহযোগীর নাম প্রকাশ করে। তিনি আরো জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার সুখচর গ্রামের মতিন মিয়ার ছেলে নাহিদ মিয়া (২৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার বিদায়ছুলফানি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জুয়েল মিয়া (৩৩), ওসমানীনগর থানার দিবারাই গ্রামের সিরাজউদৌলার ছেলে রুহেল মিয়া (২৩)-কে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীর নাম প্রকাশ করে। পরে পুলিশ সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জ উপজেলার গোদাধর গ্রাম থেকে ময়নুল হকের ছেলে সালেহ আহমদ ওরফে দুলুকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মাধবপুর থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ আরো দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়।

..আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

ভাইরাল হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ছাত্রদল নেতা সজিব

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস

কুবিতে এক আসনের বিপরীতে লড়বে ৬৪ জন

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি