মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যুক্তির লড়াইয়ে প্রস্তুত ৩২টি বিশ্ববিদ্যালয় দল

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ১:০৪ অপরাহ্ন

মো: জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এই উৎসবে অংশগ্রহণ করছে।
দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে সৃষ্টি হবে এক বুদ্ধিবৃত্তিক পরিবেশ। তীব্র যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মীতার সম্মিলনে এটি দেশের বিতর্ক অঙ্গনের একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।
উৎসবটি ঘিরে গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।
বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ অনেক জাতীয় পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
২৩ মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার সকল পর্ব বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ৪র্থ, ১০ম, ১১তম ও ১২তম তলায় অনুষ্ঠিত হবে।
বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে—
প্রধান পৃষ্ঠপোষক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়াটার পার্টনার: প্রাণ গ্রুপ
বেভারেজ পার্টনার: সজীব গ্রুপ
লজিস্টিক পার্টনার: নাসীর গ্রুপ
সুইটস পার্টনার: জয়কালী
অফিসিয়াল পার্টনার: নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার
মিডিয়া পার্টনার: চ্যানেল টুয়েন্টিফোর ও ডিবিসি নিউজ

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

বাকৃবিতে প্রায় পৌনে ৪ লাখ টাকার গাছ লাগাবে পূবালী ব্যাংক পিএলসি

সবার জন্য ভালোবাসার আয়োজন হাবিপ্রবি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

পোরশায় অনৈতিক কাজে সেনা সদস্য সহ চারজন আটক

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের জন্য বাকৃবি ছাত্রদলের সেহরি বিতরণ