মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ২:১৮ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সর্বস্তরে মাদক নির্মূল এবং সাঞ্জুয়ারভিটা এলাকার একাধিক মাদক ব্যবসায়ী কর্তৃক অবৈধ ব্যবসা বন্ধে প্রতিবাদকারী  ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে (মঙ্গলবার) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাঞ্জুয়ারভিটা এলাকার সাধারণ জনগণ। অংশগ্রহণকারীরা নিজ নিজ ব্যানারে মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ী এখন নিজেদের দোষ আড়াল করতে নিরীহ মানুষদের হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামি বাংলাদেশের উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আন্তরিক হয়, তাহলে খুব সহজেই মাদক নির্মূল সম্ভব। পাশাপাশি, যারা সমাজের শান্তিপ্রিয় মানুষদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি করছে, তাদেরও কঠোর শাস্তি হওয়া দরকার।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করে।

এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ বলেন, “মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা সজাগ। আইনানুগভাবে যা করণীয়, তা করা হবে।”

এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের দাবি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ঈদের আনন্দে পথশিশুদের পাশে ইউনিস্যাব রাজশাহী

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ইদ কার্যক্রম

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

৩ দফা দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর, এম, পির অভিযানে গ্রেপ্তার ১৯ জন