শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজ থেকে শুরু প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ১:১৮ পূর্বাহ্ন

প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে দেশের টেবিল টেনিস অঙ্গন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)-এর নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী “প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫”।

আগামী ২৫ মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আজ বিকেল ৪টায় রাজধানীর উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ফেডারেশনের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এম এস জামান তাজউদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা। এবারের আসরে সারাদেশ থেকে আগত তিন শতাধিক টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছেন। পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগিতাগুলোয় থাকবে একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার দারুণ প্রতিযোগিতা। এই টুর্ণামেন্টটি হচ্ছে প্রাইজমানি র্যাংকিং ভিত্তিক, যা খেলোয়াড়দের র্যাংকিং উন্নয়ন ও ভবিষ্যৎ জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মাইক্রো ফাইবার গ্রুপ টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ফেডারেশনকে সহযোগিতা করছে। এই সহায়তা টেবিল টেনিসের উন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্ণামেন্ট উপলক্ষে স্টেডিয়ামে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। প্রতিদিন বিভিন্ন বিভাগে খেলা অনুষ্ঠিত হবে, এবং ২৫ মে হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটি শুধু একটি টুর্ণামেন্ট নয়—বরং দেশের ক্রীড়াক্ষেত্রে টেবিল টেনিসকে নতুন করে প্রাণবন্ত করে তোলার একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

ববি শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনায় ১০ লাখ টাকায় সুরাহা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

খানসামায় শীতার্ত শিশু ও বৃদ্ধরা পেলেন শীতবস্ত্র

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত