শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ৩:৪৭ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এইদিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাতবরণ করেন। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় নওগাঁর পোরশায় সকাল ১০ঃ৩০ মিনিটে পার্টি অফিসে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাজ মোহম্মদ শফিউদ্দীন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাবেক সহ-সভাপতি পোরশা শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। এই আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আজহার আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের পর নানা ঘাত পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান তুমুল জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন ।তার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেতারা বলেন জিয়াউর রহমান সকল দলকে নিয়ে সকলের সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন যার ফলে মানুষের কাছে ভালোবাসা অর্জন করেছিলেন। আর এই ভালোবাসা অর্জনের কারণেই তিনি নিহিত হন।

বক্তব্যের শেষে বলেন আমাদের সকলকে জিয়ার আদর্শে আদর্শিত হতে হবে সকলকে ভালোবাসা অর্জন করতে হবে এমনটাই বললেন বক্তারা। পরিশেষে সভাপতি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনুস

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন

জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসের স্মারক বাকৃবির ডেস্ক ক্যালেন্ডার

ব্যবস্থাপনা বিভাগের কনফারেন্সের মধ্য দিয়ে পর্দা নামলো যবিপ্রবির ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের

ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্ররাজনীতি, ছাত্রদলের কর্মী সম্মেলন

খানসামায় জাতীয় যুব দিবস পালিত

ববিতে শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ