শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ ‘ব্লাজা’ ইউনিটের নেতৃত্বে সৌরভ ও রকিবুল

প্রতিবেদক
Delowar Mahmud
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ৮:৩৪ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ‘ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর ডিআইইউ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সৌরভ মিয়াকে সভাপতি এবং মো. রকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৬৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে।

 

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ৬ জন সিনিয়র সহ-সভাপতি, ৭ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, ১ জন আইন বিষয়ক সম্পাদক, ৫ জন সহ-আইন বিষয়ক সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ৩ জন সহ-দপ্তর সম্পাদক, ১ জন প্রচার সম্পাদক, ২ জন সহ-প্রচার সম্পাদক, ১ জন ছাত্রী বিষয়ক সম্পাদক, ২ জন সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, ১ জন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ১ জন সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ১ জন সমাজ কল্যাণ সম্পাদক, ১ জন সহ-সমাজ কল্যাণ সম্পাদক, ১ জন অর্থ বিষয়ক সম্পাদক, ২ জন সহ-অর্থ বিষয়ক সম্পাদক, ১ জন ব্লাড বিষয়ক সম্পাদক, ২ জন সহ-ব্লাড বিষয়ক সম্পাদক, ১ জন ধর্ম সম্পাদক, ১ জন সহ-ধর্ম সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, ৩ জন সহ-ক্রীড়া সম্পাদক এবং ১০ জন নির্বাহী সদস্য।

 

নবগঠিত এই নেতৃত্ব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

নির্বাচিত কমিটির সভাপতি মো. সৌরভ মিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ব্লাজা-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি আগামী ৬ মাসে আইনি সচেতনতা বৃদ্ধি, প্রো-বোনো আইন সহায়তা প্রদান এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, আইন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি এই কার্যক্রমে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

 

সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠন মানব কল্যাণমূলক আইনি সহায়তা, আইনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করবে। আমরা আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৬ মাসে মানবাধিকার বিষয়ক ক্যাম্প, আইনি সহায়তা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আমরা সমাজে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে।”

 

উল্লেখ্য, এই নতুন কমিটিকে আগামী ছয় মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

ময়মনসিংহ নগরের ৮০ ভাগ দালানের বিল্ডিং কোড নেই

আমরা বিএনপি করে জীবন দিব তবুও ইজ্জত দিব না- আখতারুজ্জামান মিয়া

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি মশিউর বাবু আটক

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

শেকৃবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক