সোমবার, 11 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

প্রতিবেদক
TOUFIK HOSEN
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ - ১১:০৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১১ নভেম্বর ২৪ইং সোমবার,সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সোমালিয়ার মোগাদিসুর দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

 

 

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজ তোমাদের ঘিরে পরিবারের এবং দেশের অনেক স্বপ্ন রয়েছে। সফলতার মানে শুধু ভালো ফল নয়; সঠিক জীবনযাপন ও ইতিবাচক মনোভাবই সফলতার প্রকৃত মানদণ্ড।” তিনি নবীনদের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং সেশনজট নিরসনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “সনদ অর্জনই মূল লক্ষ্য নয়; প্রকৃত মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। 

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মানদণ্ড, সততা, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

 

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সানজিদা হক মিশু ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. ময়নুল ইসলাম সঞ্চালনা করেন। এই নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

নিঃসঙ্গ খামেনি: একের পর এক উপদেষ্টা হারিয়ে ভেঙে পড়ছে ইরানের নেতৃত্ব কাঠামো

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি

নাগেশ্বরীতে চরাঞ্চল উন্নয়নে সাংবাদিক ও এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত