বৃহস্পতিবার, 5 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
Ratul Khan
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

খুবি প্রতিনিধি: 

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে  উপহার সামগ্রী বিতরণ করেছে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)।

 

 

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ বছর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত  অর্ধশতাধিক দরিদ্র পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ। ঈদের আগে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করে কুআ।

 

 

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের চারপাশে যারা বিভিন্ন কারণে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার সেরা নিদর্শন। খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও কুআর কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. নাজমুস সাদাত, কুআর সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “প্রতি বছর কুআ ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে উপহার দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন। আমরা চাই এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

 

আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সম্পাদক শাথীল ইসলাম ডলার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত শাওন, কার্যনির্বাহী সদস্য কবরী বিশ্বাস অপু এবং কুআর অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। 

 

উল্লেখ্য, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি ঈদে এ ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ শিক্ষার্থী

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা