বুধবার, 11 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ১১ জুন ২০২৫ - ৯:১৬ অপরাহ্ন

কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে। মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। সমাজকে পরিবর্তন করতে পারে। রাজনীতি পরিবর্তন করতে পারে। কবিতা মানুষকে মানবিকও করতে পারে। তাই আমাদের বেশি করে কবিতা পড়তে হবে। বেশি করে কবিতা অনুধাবন করতে হবে। বুধবার (১১ জুন) সকালে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল  হায়দার এবং  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবন্ধকার কেএম বদিয়ার রহমান ও সৈয়দ ইমদাদুল হক। 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যক্ষ হাফিজুর রহমান, শেখ মফিজুল ইসলাম, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক কবি রবিউল হাসনাত সজলের উপস্থাপনায় এসময় কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখে, আমির হোসেন মিলন, রবিউল হাসান, শরিফুল আলম, কুতুব উদ্দিন বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আবুল হাসান তুহিন, সীমান্ত বসু, অরুন বর্মণ, এম এ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন

ইবি মিউজিক আসোসিয়েশনের সভাপতি ইমন, সম্পাদক রাব্বী

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্রের আয়োজনে মে দিবস স্মরণে আলোচনা সভা আয়োজন

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

ইবিতে বসন্ত উৎসব