মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ১১:০০ পূর্বাহ্ন

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি ভবন থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা গ্রাউন্ড ফ্লোরে সমাবেশে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থী শামীম আহসান বলেন, ‘বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে ইসকন নামের উগ্রবাদী সংগঠনের মাধ্যমে ভারত বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ কায়েমের চেষ্টা চালিয়েছে।’

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘চাইলেই কোনো দেশ আমাদের দেশকে গ্রাস করতে পারবে না কারণ আমাদের দেশে এখনো একঝাঁক সচেতন তরুণ সমাজ জাগ্রত আছে। আমরা ছাত্রসমাজ কারো কাছে মাথা নত করি না। আমরা আপস জানি না, আমরা সংগ্রাম করতে জানি।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরে পদার্পণ

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল না, একটা মাফিয়া পার্টি: খুবি শিক্ষক

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি