রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৭:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশ-২০২৫

শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুকন সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।”

তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

মজসিদ ভেঙ্গে মন্দির নির্মাণ কারী দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

ভোক্তা অধিকার

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট