রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১২:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিরল এক সামরিক কুচকাওয়াজের প্রতিবাদে শনিবার (১৪ জুন) সন্ধ্যায় দেশব্যাপী হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে।
‘নো কিংস’ নামের একটি সংগঠনের ব্যানারে এই আন্দোলনের সূচনা হয়। সংগঠনটি দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের “স্বৈরাচারী আচরণ” এবং অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ।

নিউইয়র্ক, হিউস্টন, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে ট্রাম্পবিরোধী এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। আয়োজকরা দাবি করেছেন, মিলিয়নের বেশি মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছে।
ফিলাডেলফিয়ায় এক নার্স ক্যারেন ভ্যান ট্রিয়েসটে বলেন, “আমি মনে করি, আমাদের গণতন্ত্র রক্ষায় দাঁড়ানো দরকার। ট্রাম্প স্বাস্থ্যখাতে বাজেট কমিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন।”

অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ
বিশেষত অভিবাসন নীতি ঘিরে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এবং গভর্নরের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন, আন্দোলনের অন্যতম ইন্ধন হয়ে ওঠে।
“ব্রাউন বেরেটস” নামের একটি নাগরিক সংগঠনের সদস্য হোসে আজেতকলা বলেন, “এটা শুধু কঠোর না, অমানবিক। পরিবারগুলোকে আলাদা করা যায় না।”

সহিংসতা ও দমনচেষ্টা
কিছু এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ চললেও, অনেক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। ফেডারেল বিল্ডিংয়ের সামনে টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করা হয় একটি জমায়েত।
মিনেসোটায় “নো কিংস” কর্মসূচি স্থগিত করা হলেও, হাজার হাজার মানুষ সেখানে রাস্তায় নেমে আসে। এর পেছনে ছিল রাজ্য রাজনীতিককে হত্যার ঘটনায় আন্দোলনের ফ্লায়ার যুক্ত থাকার অভিযোগ।

সামরিক কুচকাওয়াজ ঘিরে বিতর্ক
সেদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে এক ব্যয়বহুল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। যদিও সরকারিভাবে এটি সেনাবাহিনীর ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন বলা হলেও, বিরোধীদের মতে এটি ছিল ট্রাম্পের “ভ্যানিটি প্রজেক্ট”।
সাবেক সামরিক কর্মকর্তারাও কুচকাওয়াজের সমালোচনা করেন। এক ভিয়েতনাম যোদ্ধা বলেন, “যদিও এটি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ, তবে সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোও দরকার ছিল।”

বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ বিভাজনের এই সময়ে সেনা প্রদর্শনী ও রাজনৈতিক দমননীতির যুগপৎ চিত্র আমেরিকান গণতন্ত্রের সামনে এক অস্বস্তিকর প্রশ্ন ছুঁড়ে দিয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিআইইউ ছাত্রদলের উদ্যোগে আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

রমজানের গুরুত্ব নিয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ প্রতিযোগিতা

বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

শেকৃবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী পালন ও নবীববরণ

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু