রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১:২৭ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। আজ (১৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মানোন্নয়নে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন আজ দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং আইকিউএসি সংশ্লিষ্ট কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।

ড. মাহবুব রব্বানী জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে মোনবুশো বৃত্তি নিয়ে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ লাভ করেন। ওয়ার্ল্ড ব্যাংক, করডেইড, সিমিট, ইউসি ডেভিস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে তিনটি গবেষণাগার (বায়োটেক ল্যাব, পোস্টহারভেস্ট ল্যাব এবং জার্মপ্লাজম সেন্টার) প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন। তাঁর গবেষণায় বিলুপ্তপ্রায় দেশীয় ফলের নয়টি জাত উদ্ভাবিত হয়েছে, যা কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত। তাঁর তত্ত্বাবধানে ৬০ জন এমএস এবং ৮ জন পিএইচডি শিক্ষার্থী গবেষণার সুযোগ পেয়েছেন।

২০২২ সালে তিনি আলপার-ডোজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের তালিকাভুক্ত গবেষকদের একজন হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় জার্নালের প্রধান সম্পাদকের দায়িত্বসহ একাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, “প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো দায়িত্ব সবসময় আমাদের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করা উচিত। আইকিউএসি সেলের এ দায়িত্ব পালনের মাধ্যমে পবিপ্রবির শিক্ষা, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ট্রাক চাপায় প্রাণ গেল এক মটরসাইকেল চালকের

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

খানসামায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তাড়াশে অবৈধ মাটি ট্রাক্টরে পরিবহন করায় রাস্তার বেহাল দশা

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

ধর্ষিত আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করল যবিপ্রবি শিক্ষার্থীরা

পবিপ্রবিতে আরো ৫ বহিরাগত মাদকসেবি আটক

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি