রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

আজ বিশ্ব বাবা দিবস। এই দিনে সন্তানেরা নানা ভাবে তাদের বাবাকে জানায় শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তেমনি এক হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ রাইসুল করিম রিজভী।

বাবার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা প্রকাশ করে রিজভী লিখেছেন- “মুখ ফুটে কখনও বলোনি আব্বু (আমি) তুমি আমায় কত ভালোবাসো? কিন্তু আমার প্রতি তোমার যত্ন, আমার ছোট বিপদে তোমার আকাশ সমান চিন্তায় পড়ে যাওয়া, আমার ছোট্ট অর্জনে তুমি যেভাবে খুশি হও- এগুলোও তো ভালোবাসারই রূপ। শুধু মুখে বললেই কি ভালোবাসা প্রকাশ পায়? না, কাজের মাধ্যমেও তার প্রকাশ ঘটানো সম্ভব আর সেটা বাবারাই পারে। আব্বু, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, নিরাপত্তা এবং প্রেরণা। আমি আজ যতটুকু হতে পেরেছি তা তোমারই নিঃস্বার্থ ত্যাগ এবং অদৃশ্য পরিশ্রমের ফল। আমিও তোমায় কখনও বলতে পারিনি যে তোমায় আমি কত ভালোবাসি তাই স্বল্প কথায় আমার ভালোবাসার কথা লিখলাম। আল্লাহর কাছে দোয়া করি আব্বু, তুমি যেভাবে নিজে কষ্ট স্বীকার করে আমার কষ্ট দূর করেছ, আল্লাহ যেন আমাকেও সেভাবেই তোমার সেবা করার তৌফিক দেন। আমি তোমায় অনেক ভালোবাসি, আব্বু। শুভ বাবা দিবস।”

রিজভীর এই প্রকাশিত কথাগুলোতে মিশে আছে বাবার প্রতি সন্তানের নিখাদ ভালোবাসা ও কৃতজ্ঞতার ছোঁয়া। আজ বাবা দিবসে এমন ভালোবাসার প্রকাশ প্রতিটি বাবার জন্যই গর্বের বিষয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

যবিপ্রবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ছেলের আবেদন