বৃহস্পতিবার, 14 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ - ৯:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোভার নাফি উজ জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোভার ফয়সাল আহমেদ হৃদয়।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

 

এসময় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ মো. শহীদুল্লাহ, বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।

 

 

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ছেলেদের তিনটি রোভার ইউনিট ও মেয়েদের দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে গঠিত হয়েছে। রোভার ইউনিটের মধ্যে ক ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার নাফি উজ জামান ও সম্পাদক হিসেবে রোভার মোঃ সাকিব হাসান, খ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার ফয়সাল আহমেদ হৃদয় ও সম্পাদক হিসেবে রোভার সাগর আল হাসান, গ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার মোঃ ফরহাদ হোসেন ও সম্পাদক হিসেবে রোভার রিমন আহমেদ নির্বাচিত হয়েছেন। গার্ল ইন রোভার ইউনিটের মধ্যে ক ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার নূর ঈ জান্নাত নাঈমা ও সম্পাদক হিসেবে উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া এবং খ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার রাজিয়া সুলতানা মীম ও সম্পাদক হিসেবে রোভার সামিয়া রহমান পুষ্পিতা নির্বাচিত হয়েছেন।

 

 

অনুষ্ঠানে স্কাউটিং এর সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার হিসেবে ময়মনসিংহের ২৭ জন প্রেসিডেন্ট রোভার স্কাউট (পি.আর.এস) পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তদের ২৩জনই বাকৃবির রোভার। এছাড়া সদস্য ও প্রশিক্ষণ স্তরে তিনজনকে বেস্ট স্কাউট পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

বুলেটিন বার্তায় প্রকাশিত তানভীর শাকিলের কবিতা স্বপ্নের উড়ান

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

যবিপ্রবিতে “রোবো টেক অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের বিশ হাজার টাকা জরিমানা

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

ক্যাম্পাস টু ঢাকা বাস চায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা