বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৪:১৫ অপরাহ্ন

প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম ৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে।

আটক ব্যক্তি হচ্ছে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মর্তুজ আলী। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে আয়াত আলীর কলাবাগান থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - শিক্ষা