বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৮:১২ অপরাহ্ন

ইসরায়েলকে দুটি বিকল্প দিয়েছে ইরান—“মৃত্যুর জন্য অপেক্ষা করো, না হয় দখল ছেড়ে সরে যাও।” এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৯ জুন) দ্য জুইশ প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষম নয়। তাই এখন দেশটির আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য উন্মুক্ত হয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, “দখলদারদের সামনে এখন দুটি পথ—এক, ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া; দুই, দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়া।”

আইআরজিসি জানিয়েছে, চলমান সংঘাতে শহীদ হওয়া বাহিনীর সাবেক প্রধান হোসেইন সালামির পূর্বঘোষণা অনুযায়ী এবার জায়নবাদীদের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা’ খুলে দেওয়া হবে। সাইরেনের শব্দ ইসরায়েলের আকাশ থেকে থামবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের দাবি, দখলদারদের ওপর হামলা অব্যাহত থাকবে এবং দখল করা কোনো ভূমিতে তাদের শান্তি ফিরে পাবে না। বিবৃতিতে বলা হয়, “এখনও সময় আছে, যত দ্রুত সম্ভব ফিলিস্তিন ছেড়ে চলে যাও—নয়তো তার ফল হবে ভয়াবহ।”

ইরান-ইসরায়েল বিরোধ চলমান উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে এই আল্টিমেটামের মাধ্যমে। তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেল বেটার লিভিং ফাউন্ডেশন

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য