শনিবার, 16 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

র‍্যাগিং ও সেশনজট নির্মূল করাসহ ইবি ছাত্রদলের ১৯ দাবি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ - ৮:৫৭ অপরাহ্ন

মাদকমুক্ত ক্যাম্পাস, র‍্যাগিং ও সেশনজট নির্মূলে ব্যবস্থা গ্রহণ ও খাবারের মান বৃদ্ধিসহ প্রশাসনের কাছে ১৯ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ ও আনারুল ইসলাম, সদস্য- নুর উদ্দিন, রাফিজ আহমেদ, ও তরিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

১৯ দফা দাবির মধ্যে রয়েছে- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার, খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি, বিগত সময়ে তিনগুণ বাড়ানো এই অতিরিক্ত ফি কমাতে পদক্ষেপ গ্রহণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত, নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে সহাবস্থান নিশ্চিত, আওয়ামী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত, স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, র‌্যাগিং ও সেশনজট নির্মূলে ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, ক্যাম্পাসে সিসি ক্যামেরার ব্যবস্থা, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, আধুনিক চিকিৎসা নিশ্চিত, মেধার ভিত্তিতে আবাসিকতা প্রদান, শ্রেণিকক্ষ সংকট নিরসন, ফিটনেস বিহীন পরিবহন নিষিদ্ধ সহ পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসন, বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত ও  বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করতে হবে।

 

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি মনে করি এই দাবিগুলো রাজনৈতিক নয় বরং শিক্ষার্থীদের প্রত্যাশার দাবি। শিক্ষার্থীদের কল্যাণে দাবিগুলো বাস্তবায়নে কাজ করা হবে। এছাড়াও যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেটি একটি ছকে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ করার দাবিতে ইবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শাহ নিস্তারকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান নিয়োগ

রূপগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে সন্ত্রাসীদের গুলি

মানিকগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আয়োজিত

পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা