শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ১:৫৫ পূর্বাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান। ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি নিরাপত্তা পরিষদে এই তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, এসব যুদ্ধবিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে ইরাকের আকাশে প্রবেশ করে। প্রথমে ২০টি বিমান প্রবেশ করে, পরে আরও ৩০টি বিমান দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়। বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে উড়ে যায়।

আব্বাস কাদোম বলেন, “এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।” তিনি আরও জানান, এই ধরনের কর্মকাণ্ড ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

জবাবে ইরান ‘প্রমিজ থ্রি’ নামের প্রতিরক্ষা অভিযান চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর। এ সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে এবং এতে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

বিতর্কিত যবিপ্রবি শিক্ষক সুজন চৌধুরীর বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ম বহির্ভূত পতাকা উত্তোলন ও জনপ্রিয় হিন্দি গানে উল্লাস

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত 

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ করলো বাকৃবি ছাত্রদল